Tuesday, August 8, 2023

হাঁটাহাটি করি, উৎফুল্ল থাকি!


 সুস্থতার জন্য হাঁটাহাটির প্রয়োজনীয়তা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। ওজন নিয়ন্ত্রণ, হৃদরোগ, ডায়াবেটিস, হাড়ের ক্ষয়রোধ ইত্যাদি নানা দৈহিক সমস্যায় হাঁটাহাটি অত্যাবশ্যক বলে চিকিৎসা সেবায় গ্রহণ করে নেয়া হয়েছে। কিন্তু হাঁটাহাঁটির সঙ্গে মানসিক চাপ কমানো বা বিষন্নতা থেকে মুক্ত থাকার বিষয়টি তেমনভাবে আলোচিত হয় না। গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাত্র ১০ মিনিট হাঁটলেই মানসিক চাপ ও বিষণ্নতা অনেকাংশে কমে যায়।

হাঁটাহাঁটির সময় মানুষ সাধারণত পারিপার্শ্বিক বিষয় থেকে বিমুক্ত হয়ে নিজের মনের সঙ্গে একান্ত সময় কাটাতে পারে। মস্তিস্কে রক্ত চলাচল বেড়ে যায়। যে কারণে এন্ডোরফিন নামে #সুখী হরমোন বেশি নিঃসরণ হয়ে থাকে। এড্রেনালিন নামক আরেকটি হরমোনের নিঃসরণও বৃদ্ধি পায়, যেটি মনকে চাঙ্গা করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ঘুমের সঙ্গে যে মানসিক অবস্থার সম্পর্ক রয়েছে, সেটি সবাই অবগত। হাঁটার সময় ঘুমের সঙ্গে সম্পর্কিত হরমোন নিঃসরণও বৃদ্ধি পায়। মাংসপেশীর কাঠিন্য কমে যায়। ফলে ভালো ঘুম হয়ে থাকে। তবে সেজন্য শোয়ার আগে হাঁটাহাটি করতে হবে।

ঘরের ভিতর হাঁটাহাটি বা ট্রেডমিল করে মানসিক চাপ বা বিষন্নতা কমাতে তেমন কার্যকরী ভূমিকা পালন করে না। মানসিক চাপ কমাতে বা বিষন্নতা দূর করতে বাইরে হাঁটার বিকল্প নেই।

Saturday, August 5, 2023

জন্মদিন


 মানুষের জীবনে বছরের একটি বিশেষ দিন হলো জন্মদিন। কারন এই দিনটি পঞ্জিকা বর্ষের সেই দিন যেদিন তার পৃথিবীতে আগমন ঘটেছিল। মানুষ এই দিনটি উদযাপন করার জন্য নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী রীতিনীতি তৈরি করেছে।

মানুষের জন্মদিন পালন শুরুর সঠিক ইতিহাস জানা নেই। তবে মিসরে ফেরাউনদের বার্ষিক উদযাপনের রীতি ছিল। সাধারণ মানুষের জন্মদিন পালনের রীতি চালু হয় প্রাচীন রোমান সাম্রাজ্যে। খৃষ্টধর্ম প্রবর্তনের পর এই দিনটি বিশেষ গুরুত্ব লাভ করে।

জন্মদিন উদযাপনের একটি শক্তিশালী মানসিক প্রভাব রয়েছে।  দিনটি মূল্যবান এবং প্রিয় বোধ করার একটি উপলক্ষ কারণ বন্ধু এবং পরিবারের সদস্যরা এই দিনে শুভেচ্ছা এবং উপহার দিয়ে থাকে। দিনটি প্রিয়জনের সাথে সময় কাটানো এবং শক্তিশালী বন্ধন তৈরি করার একটি সুযোগ তৈরি করে। শুধুমাত্র উদযাপন নয়, বরং

এই জীবনের প্রতিটি মুহুর্তের কৃতজ্ঞতা এবং প্রশংসার একটি উপলক্ষ হলো জন্মদিন।

যে কোন ঐতিহ্য বা সংস্কৃতিতে জন্মদিন মানব জীবনের একটি বিশেষ এবং অনন্য মুহূর্ত।


 

বায়োলজিক্যাল ক্লক (জীবঘড়ি): শরীরের অদৃশ্য সময়নিয়ন্ত্রক

🕰️ মানবদেহে একটি অত্যন্ত সূক্ষ্ম ও বিস্ময়কর প্রাকৃতিক সময়নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, যার নাম বায়োলজিক্যাল ক্লক (Biological Clock), বাংলা...